1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : সবার আগে বাংলাদেশ—এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিজয়ী করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের একাংশ আয়োজিত রবিবার (১লা ফেব্রয়ারী) সকাল-বিকাল-রাত পর্যন্ত ব্যাপক নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে আমু বাগান রোড দিয়ে করইটিলা, সুন্দরপুর, ঘনশ্যামপুর, নাথহাটি, আমু চা বাগান সহ নালুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন বিএনপি নেতা, সাবেক ইউপি মেম্বার, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আঃ আওয়াল মেম্বার, বাহরাইন প্রবাসী যুবদল নেতা মারুফ মিয়া, যুবদল নেতা আবু তাহের, বিএনপির প্রবীণ কর্মী জিতু মিয়া লস্কর।

অপর দিকে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাব্বির আহমেদ চৌধুরী ও আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার সালেহ আহমদ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে রাজার বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে বগাডুবি, কালিশিরি, কির্তাই, রাণীরকোট, দামুদরপুর, আলীরাজাপুর, আশ্রাবপুর, শুকদেবপুর, শরীফপুর সহ গঙ্গানগরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন, বিএনপি নেতা মারুফ ইকরাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানু মিয়া, ইউনিয়ন যুবদলের নেতা ও ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচন প্রচারণা কমিট আহ্বায়ক রুমেল আহমেদ, যুবনেতা নাহিদ তালুকদার ও তারেক পরিষদের যুগ্ম আহবায়ক আসাদ ঠাকুর সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন এবং ওয়াড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট