1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

চুনারুঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

আসাদ ঠাকুর, অমনিবাস: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির সাবেক জেলা কমিটির সভাপতি সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তারা বলেন, ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল নির্বাচিত হলে চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘ সতেরো বছর ধরে এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। বিএনপি করার কারণে বহু নেতাকর্মী হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক সানু মিয়া, মারুফ ইকরাম, ছাত্রনেতা পাবেল। ৫নং ওয়ার্ডের যুবদল নেতা রুমেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আঃ আহাদ রকিব, কলেজ ছাত্রদল নেতা নূরুল ইসলাম, ইমন, নবীণ ও নাহিদ তালুকদার। ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা আঃ আওয়াল, যুবদলনেতা আবু তাহের, বিএনপির প্রবীণ নেতা সজল মিয়া—

এছাড়াও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির নেতা সাব্বির আহমেদ চৌধুরী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী শামীম আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews