রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট সীমান্তে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত 

নির্বাচনে হবিগঞ্জে সেনাবাহিনীই ভোটারদের আস্থার প্রতীক

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর উপস্থিতি ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্প থেকে বাহুবল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা ও ভোটকেন্দ্র সংলগ্ন স্থানে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর এই ক্যাম্পটি বাহুবল উপজেলার জন্য একটি কৌশলগত নিরাপত্তা কেন্দ্র হিসেবে কাজ করছে। এখান থেকে দ্রুত মোবাইল টিম পাঠিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাসদস্যদের।

স্থানীয় বাসিন্দারা জানান, কলেজ ক্যাম্প থেকে নিয়মিত সেনা টহল দেওয়ায় এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশেষ করে রাতের বেলায় টহল জোরদার থাকায় সাধারণ মানুষ নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার বাহুবলে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি থাকায় ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে তারা আশাবাদী।

প্রশাসন সূত্র আরও জানায়, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথভাবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাহুবলসহ পুরো হবিগঞ্জ জেলায় সেনাবাহিনীর এই টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

সচেতন মহলের মতে, বাহুবলে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম ভোটারদের আস্থা আরও দৃঢ় করেছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews