1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময়

জনগণ কী চায় নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া বোঝা অসম্ভব: তারেক রহমান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য।

তিনি বলেন, “জনগণ কী চায় তা একজন নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। গত ১৫-১৬ বছর মানুষের ভোটাধিকার ছিল না, হয়েছে কেবল ‘ডামি’ নির্বাচন। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তারেক রহমান প্রথাগত ভাষণের বাইরে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি কয়েকজন নারী ভোটারকে মঞ্চে ডেকে নিয়ে এলাকার রাস্তাঘাট, অবকাঠামো এবং প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে তাদের মতামত শোনেন। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, “আমি এই এলাকায় বড় হয়েছি। আপনাদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। আমরা সরকার গঠন করতে পারলে গৃহহীনদের পুনর্বাসনে কাজ করবো।”

তিনি এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষে যতবার নির্বাচিত হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই এবার সারা দেশের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।”

তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে দেশের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “অন্যান্য পেশার মতো বাংলাদেশেও পেশাদার খেলোয়াড় তৈরির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।”

বিকাল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ উপচে ভিড় পাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের প্রবল উৎসাহের মধ্যে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. জুবাইদা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

সবশেষে তারেক রহমান এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ও সারাদেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।

দ.ক.সিআর.২৫;

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট