1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে ধানের শীষ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট -মাধবপুর) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল–এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।(২৮ ডিসেম্বর) রবিবার  দুপুর ২টা ৩০ মিনিটে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান–এর কার্যালয়ে এস এম ফয়সল সাহেবের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ধানের শীষের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন  সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইসফাক আহমেদ, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান,চুনারুঘাট উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী।

এছাড়াও ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার আলীসহ দলটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মাহবুবুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব জালাল আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।  উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট