1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

হবিগঞ্জ-৪ আসনে নাহিদ উদ্দিন তারেকের মনোনয়ন পত্র সংগ্রহ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ উদ্দিন তারেক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় চুনারুঘাট উপজেলা নির্বাচন সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে নাহিদ উদ্দিন তারেকের পক্ষে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে, এনসিপির প্রার্থী নাহিদ উদ্দিন তারেক গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মানে আমি হবিগঞ্জ -৪ আসনের মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। আমি স্থানীয় সরকারের কোন পদ-পদবী হোল্ড না করেই চুনারুঘাট – মাধবপুর নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট বিনির্মানে আমি কাজ করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আর্থিক সক্ষমতাসম্পন্ন কোন প্রার্থী নই, আমি একজন ছাত্র। আমি প্রার্থী হওয়ার অর্থ, একজন ছাত্রও যে বিপুল সংখ্যক জনগণের সেবা করার অভিপ্রায় নিয়ে আগাতে পারে এটাই জনগণকে দেখিয়ে দেওয়া।

এদিকে, নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews