বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখা ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কর্ম পরিষদ সভায় সকল কর্ম পরিষদ সদস্য উপস্থিত ছিলেন। চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো :
আমীর, মাওলানা ইদ্রিস আলী, নায়বে আমীর যথাক্রমে মাওলানা কামরুল ইসলাম ও মীর সাহেব আলী। সেক্রেটারি ফুয়াদ হাসান, সহকারী সেক্রেটারি যথাক্রমে মাওলানা ইমদাদুল হক চৌধুরী ও এস এম নোমান। মানব সম্পদ ও শ্রমিক কল্যাণ বিভাগ মো: খলিলুর রহমান,দাওয়াহ প্রকাশনা, শিক্ষা সাহিত্য বিভাগ মাওলানা রায়হান উদ্দিন, প্রচার মিডিয়া, আইন আদালত, যুব বিভাগ ডা: আব্দুল কাদির এবং সমাজ কল্যাণ বিভাগ কাজী এম এ খালেক।
আগামী কিছু দিনের মধ্যেই সকল ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলী সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কালনেত্র