প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬
চুনারুঘাটে মহাপ্রভু মন্দিরের রাসলীলা উৎসবে ওসি মোঃ সাইফুল ইসলাম সংবর্ধিত
ভগবান শ্রীকৃষ্ণের মহা রাসলীলা অনুসরণ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে উত্তর ছয়শ্রী মহাপ্রভু মন্দিরের রাসলীলা উৎসবে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এবং ২নং আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ছালেহ উদ্দিন বাবরু। এছাড়াও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে মন্দির কমিটির পক্ষ থেকে ওসি মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কালনেত্র
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত