হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. শেখ মোঃ ইউসুফ আলী (৪৯): তিনি ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহ ও জুবেদা খাতুনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ০৮ নং সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি।
২. ফরিদ মিয়া (৪৬): তিনি একই গ্রামের মৃত ইমান আলী ও লাল বানুর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ০৮ নং সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ইছাকুটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
কালনেত্র