হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজিজুর রহমান (৩৮)। তিনি চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (২১ নভেম্বর, ২০২৬) রাত ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার সুন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোঃ আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুর রহমান সুন্দরপুর গ্রামের মৃত/জনাব রোশন আলী ও মাতা মায়া খাতুনের পুত্র।
চুনারুঘাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাব জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
কালনেত্র