প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৬-এর কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই উপকেন্দ্র নির্বাচন করা যাবে না। পরীক্ষার কেন্দ্র হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয় নির্বাচন করতে হবে। এ নির্দেশনা দিয়ে কেন্দ্র ও কক্ষভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা যাচাই করে তথ্য পাঠাতে বলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। সব জেলা প্রাথিমিক শিক্ষা কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠি অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬-এর ১৬ ও ১৭ অনুচ্ছেদ অনুযায়ী পরীক্ষার কেন্দ্র নির্বাচন এবং কক্ষে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা যাচাই করতে হবে। যাচাই শেষে নির্ধারিত ছকে উপজেলা ও জেলাভিত্তিক তথ্য একত্র করে আগামী ১ নভেম্বরের মধ্যে adgeneraldpe@gmail.com ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, কেন্দ্রের নাম, ভবন নম্বর বা ভবনের নাম, কক্ষ নম্বর এবং কক্ষভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে।
দ.ক.২৬