শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
আজ নবমীর দিনে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মোঃ জসিম উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে পাইকপাড়া ইউনিয়নের সকল ধর্মের মানুষদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দ.ক.২৬