হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এসেছেন চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক, বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়া। তিনি তার পক্ষ থেকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
জানা যায়, দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পারভীন আক্তার দীর্ঘদিন ধরে অর্থাভাবে বিনাচিকিৎসায় দিনাতিপাত করছিলেন। বিষয়টি জানতে পেরে সহযোগীতার হাত বাড়ান চুনারুঘাটের কৃতি সন্তান বিল্লাল মিয়া।
(১৮ অক্টোবর) রবিবার বিকেলে চুনারুঘাটের স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর মাধ্যমে তিনি এই অর্থ প্রদান করেন।
পরদিন (১৯ অক্টোম্বর) সোমবার বিকেলে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু সরাসরি পারভীন আক্তারের ছেলে রুবেল মিয়ার হাতে বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়ার পাঠানো ১০ হাজার টাকার আর্থিক সহায়তা আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের ছেলে রুবেল মিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "আমার মায়ের চিকিৎসার খরচ চালাতে আমরা যখন হিমশিম খাচ্ছিলাম, তখন বিল্লাল ভাই প্রবাসী হয়েও যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমরা চিরদিন মনে রাখব। আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার জন্য দোয়া করি।"
উল্লেখ্য, বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে চুনারুঘাটের অসহায়, আর্তপীড়িত ও দরিদ্র মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এলাকার যেকোনো মানবিক সংকটে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। নিঃস্বার্থ সমাজসেবা ও দানশীলতার কারণে পুরো চুনারুঘাট জুড়ে তিনি এখন এক নামে "মানবিক বিল্লাল মিয়া" হিসেবে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা অর্জন করেছেন।
এ বিষয়ে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু জানান, বিল্লাল মিয়ার মতো প্রবাসী মানবিক ব্যক্তিরা সমাজের জন্য আশীর্বাদস্বরূপ। তাদের এই দৃষ্টান্ত অন্যদেরকেও চুনারুঘাটের অসচ্ছল ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
দ.ক.২৬