নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কনক লাল ঘোষ রতন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আমাদের এই ভূখণ্ড সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। 'ধর্ম যার যার, উৎসব সবার'—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলবো।"
তিনি মণ্ডপগুলোতে উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রতিটি পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন।
শুভেচ্ছাবার্তা