চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে দামোদরপুর গ্রামের মৃত বিনন্দ সরকারের পুত্র সুখলাল সরকারের বিরুদ্ধে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা বলছেন, সুখলাল ওই ঘর নির্মাণের সময় তারা তাকে রাস্তা থেকে সরিয়ে নির্মাণ করতে বলেছেন। কিন্তু সুখলাল গ্রামবাসীর কথা না শুনে গায়ের জোরে রাস্তার জমি দখল করে ঘর নির্মাণ করেছেন।
এমনকি, গ্রামবাসীর অভিযোগে স্থানীয় (বিশগাঁও) ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মঈনুল ইসলাম সুখলালকে রাস্তার মাঝথেকে ৯ ফুট দূরে বসতি নির্মাণ করতে বললেও তা আমলে নেননি সুখলাল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ।
সুখলাল বলছেন, তিনি তাঁর খরিদা জমিতে গৃহ নির্মাণ করছেন। তাতে কারুর নাক গলানো ঠিক নয়।
এ বিষয়ে, গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
দ.ক.২৬