লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা VSO Bangladesh-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক Volunteer Development Forum (VDF)-এর বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ খালিদ হাসান।
২০২৩ সাল থেকে VDF দেশের ৬৪টি জেলায় তরুণদের সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবা, নেতৃত্বের বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করাই এ নেটওয়ার্কের অন্যতম লক্ষ্য।
বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ খালিদ হাসান তরুণদের ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নেতৃত্বের বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
দ.ক.২৬