সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা।
সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চুনারুঘাট উপজেলার ০২ নং আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীসহ সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক মেম্বার সুহেল চৌধুরী।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৪,নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।
দ.ক.২৬