জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে চুনারুঘাট, হবিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। এ সময় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।