সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে হবিগঞ্জে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনমিতা আজাদ ইশরা জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
অদ্য ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা একাধিক পুরস্কার অর্জন করে। এর মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় আনমিতা আজাদ ইশরা দ্বিতীয় স্থান অর্জন করেন।
নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুল জাহির বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটায়। নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আনমিতা আজাদ ইশরা সাংবাদিক আবুল কালাম আজাদের কন্যা। এর আগে সে উপজেলা পর্যায়ে চিত্রাংকনে প্রথম স্থান অর্জন করে। সে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সাংবাদিক আবুল কালাম আজাদ মেয়ের উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
দ.ক.২৬