চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ সুন্দরের সাধনা, সাংস্কৃতিক জাগরণ ও গণমানুষের সংস্কৃতি চর্চায় ৩৭ বছর পূরণ করলো।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ কোনো নিচক বিনোদনমূলক সংগঠন নয়; সমাজ, মানুষ, দেশ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান। সব ধরণের অসুন্দর, অপসংস্কৃতি ও অশুভের বিরুদ্ধে এর সাংস্কৃতিক সংগ্রাম অবিরাম।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা অডিটিউরিয়াম প্রাঙ্গনে সংগঠনের সভাপতি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের সভাপতিত্বে ৩৭তম বর্ষ উৎযাপন উপলক্ষে বৈচিত্রের উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল ও হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ প্রমূখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দ.ক.২৬