দীর্ঘ ১৫ বছর যাবত কালিশিরী গ্রামে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে ছায়েদ মিয়া ও ক্বারীসাবের পরিবারের মধ্যে চলমান বিরোধ সামাজিক বিচারে মিমাংসা হয়েছে।
গতকাল বুধবার (৩০ সেপ্টম্বর) সকালে মিমাংসার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়।
বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন পলাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু, যুবনেতা ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, শামছুল আলম ফুল মিয়া, আলহাজ আব্দুল আওয়াল, শেখ আব্দুস ছাত্তার মোল্লা, সাবেক মেম্বার আব্দুল্লাহ, লিটন জমাদার, মুজিবুর রহমান, দেওরগাছ ইউনিয়নের আঃ মালেক মেম্বার, হাসিম মেম্বার, সাটিয়াজুরি ইউনিয়নের বাসিন্দা শফিক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
শালিসে কালিশিরি গ্রামের কাতার প্রবাসী ও সমাজসেবক মাহমুদুল হাসান শিবলী ভুইয়ার উত্তাপিত পূর্বের রায়ের প্রস্তাবনাকে প্রাধান্য দিয়ে পূনরায় কার্যকর করার নিশ্চয়তা পেয়ে ছায়েদ মিয়ার পক্ষের জেসমিন আক্তারকে কাবিন ও কুশরুক বাবদ তিন লক্ষ টাকা এবং চলাচলের বাড়ির রাস্তাটিকে দুই পক্ষের ব্যবহারের সমান অধিকার রেখে আরও ১ফুট প্রস্তত করার রায় প্রদান করে দুই পক্ষকে মিলিয়ে দিয়ে শালিশ কার্য সম্পন্ন করেন।
শালিস শেষে উৎসুক জনতা থানা থেকে ছায়েদ মিয়াকে ছাড়িয়ে আনা, অপরাধী পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার এবং বিরোধ নিষ্পত্তির জন্য সামাজিক বিচার কার্যে যুবনেতা সাইফুল ইসলামের শক্ত অবস্থানের ভূয়সি প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কালিশিরি গ্রামবাসী।
দ.ক.২৬