হবিগঞ্জের চুনারুঘাটে শাহ আমিনুল ইসলাম তাজিম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ থাকায় উদ্বেগে দিন কাটাচ্ছেন তার স্বজনেরা।
তাজিম উপজেলার কেউন্দা গ্রামের ফুল মিয়ার ছেলে। সে স্থানীয় শ্রীকুটা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেল চারটার দিকে নিজ বাড়ি থেকে বাবার সঙ্গে দুর্গাপুর বাজারে যাচ্ছিল তাজিম। পথে সে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে তথ্য জানতে পারলে পরিবারকে জানানোর অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭৩২-৯১৮১২৫ ও ০১৭১১-৬৬৯৭৫২।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার তাজিম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
দ.ক.সিআর.২৬