মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠন-এর উদ্যোগে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে মঙ্গল বার (২২ সেপ্টম্বর) বিকেলে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মীর সিরাজ আলী, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দ.ক/জেএইচএল