বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদের ব্যবস্থাপনায় শহরের চিলড্রেন পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও অনুষ্টানের আয়োজক সৈয়দ মুশফিক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, এডভোকেট শামসু মিয়া চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আব্দাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শামসুল হুদা, অ্যাডভোকেট রহমতে এলাহি, হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আমিনুল ইসলাম বাবুল, মো: কোহিনূর আলম, মো: জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল বাতেন চৌধুরী জাকি, ওয়াহিদুজ্জামান, জামিউর রহমান জামু, ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল, আরিফে রাব্বানী টিটু, মো: তৌফিকুল ইসলাম, রুমেল চৌধুরী, শেখ ফেরদৌস, হেলাল মূর্শেদ, মো: আলমগীর মিয়া, হুমায়ুন আহমেদ সুমন, রাসেল মোল্লা, শেখ সাদ্দাম প্রমূখ৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সিনিয়র সহসভাপতি রোটারিয়ান মহসিন আহমেদ ও শামসুল তালুকদার জুয়েল৷ এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, হবিগঞ্জবাসীর উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেস্টা করবো৷ আমার সাধ্যমত হবিগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাবো৷
অনুষ্ঠানে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আহমেদ আলী মুকিবকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ।
দ.ক.সিআর.২৬