বুধবার (২৩ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত আইনের ৩৬(৫) ধারায় মো: সজিব মিয়া, পিতা: আ: মালেক, সাং- টেকারঘাট, ১নং গাজীপুর ইউনিয়ন, চুনারুঘাট, হবিগঞ্জ-কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই ধারায় মো: মিজানুর রহমান মামুন (৩৬), পিতা: মো: আক্তার মিয়া, সাং- গোবরখলা, ১নং গাজীপুর ইউনিয়ন, চুনারুঘাট, হবিগঞ্জ-কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.২৬