চুনারুঘাট সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে কলেজ শাখা ছাত্রদল। রোববার থেকে কলেজ প্রাঙ্গণে এ হেল্প ডেস্কের কার্যক্রম শুরু হয়।
ভর্তি-সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতা দিতে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জামশেদ আলী খান রাসেল, সদস্য সচিব জুয়েল মজুমদার, যুগ্ম আহ্বায়ক শাহিনুর হোসাইনসহ কলেজ শাখার অন্যান্য নেতাকর্মী।
আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মাহিন আহমেদ, সাগর আহমেদ, সাইফুল হোসাইন কিবরিয়া, কলেজ ছাত্রদলের সদস্য বিশাল তালুকদার, সিমিন আহমেদ, মাহি আহমেদ, কলেজ ছাত্রদল নেতা, আজিজুর রহমান আবির এনামুল হক নাহিদ, সজিব সরকার, ফাহিম আহমেদ, রকিব আহমেদ, জুনেদ রশিদ, মুশফিক, পিনন, প্রভাতসহ আরও অনেকেই হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামশেদ আলী খান রাসেল বলেন, “একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকেরই কলেজের নিয়ম-কানুন, ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা থাকে না। তাঁদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে জন্যই আমাদের এই হেল্প ডেস্ক। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই নতুন শিক্ষার্থীরা সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কলেজজীবন শুরু করুক। শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এই সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দ.ক.সিআর.২৬