হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুম কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চুনারুঘাট থানার কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ ইমরান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ইমরান আহমেদ মাসুম জারুলিয়া গ্রামের হাজী আবুল খায়ের (তুফান মিয়া)র ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে।
দ.ক/আ.ঠ