মুক্তির মূলমন্ত্র-ইসলামী শাসনতন্ত্র’ এই লক্ষ্যকে সামনে রেখে চুনারুঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার মজলিসে শুরার দ্বী-বার্ষিক অধিবেশন।
আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় চুনারুঘাট মধ্যবাজারের তালুকদার ম্যানশন সংলগ্ন আইএবি মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল।অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দীন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ শামছুল আলম।
উপজেলা শাখার দায়িত্বশীলরা জানান, দ্বী-বার্ষিক অধিবেশনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উক্ত অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
দ.ক.সিআর