মদ পান করে নেশাগ্রস্ত হয়ে নিজের জন্মদাতা মাকে মারধর করায় চুনারুঘাট উপজেলার দামোদরপুর গ্রামের প্রীতম সরকার (৩২) নামের ১যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১শ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।প্রীতম দামোদরপুর গ্রামের রুক্ষ মনি সরকার এর পুত্র।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রীতম মাদক সেবন করে তার মাকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মী হাফিজ আহমেদ তালুকদার চুনারুঘাট উপজেলা প্রশাসনকে অবগত করেন ।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্য সহ ঘটনাস্থলে এসে প্রীতমকে জিজ্ঞাসাবাদ করলে সে মদ সেবনের কথা স্বীকার করে। পরে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারার ৫ উপ-ধারায় তাকে ১শ টাকা অর্থ দণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাসুক ভুইঁয়া ও শামীম আহমেদ জানান,প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তার দরিদ্র মা বাবাকে প্রায়ই নির্যাতন করতো। এক পর্যায়ে সে এলাকার যুবসমাজের কাছে মাদক বিক্রি করতে শুরু করে।মাদক সেবীরা তার বাড়িতে এসে মাদক সেবন করে রাস্তাঘাটে রাত দুপুরে মাতলামি করত প্রায়ই।
প্রীমত মাদকাসক্তির কারণে তার স্ত্রী একটি কন্যা সন্তানকে নিয়ে কয়েক বছর আগেই বাবার বাড়ি চলে যায়।
দ.ক.২৬