চুনারুঘাট উপজেলার আমকান্দি দিঘীরপাড় তরুণ সংঘ এবং হাতুন্ডা ত্রিকালদর্শী সংঘের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথিতে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুনারুঘাট এর নেতৃবৃন্দরা।
পরিদর্শনের সময় নেতৃবৃন্দরা কেবল আনুষ্ঠানিকতাই সম্পন্ন করেন না, বরং স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করে মণ্ডপ ও আশ্রমগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
আজকের পরিদর্শনকালে ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক দেবাশীষ দাস শিবু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুনারুঘাট পৌর শাখার আহ্বায়ক সত্যজিৎ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চুনারুঘাট পৌর শাখার আহ্বায়ক প্রজেশ কর, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মিঠন দেব।
উক্ত অনুষ্ঠানে উভয় কমিটির নেতৃবৃন্দের সাথে কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের কুশল বিনিময় হয়।আয়োজনকারী সংঘগুলোর এমন উদ্যোগকে কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লোকনাথ বাবার জন্মোৎসব ও তিরোধান দিবস ছাড়াও দুর্গাপূজা এবং জন্মাষ্টমীর মতো বড় উৎসবগুলোতে ফ্রন্টের নেতৃবৃন্দ স্থানীয়ভাবে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখছেন।
দ.ক.২৬