চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সিমান্তে বিএসএফের গুলিতে সোহাগ মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। সে সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
৩০ আগস্ট দুপুরে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাসপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে নিহত সোহাগ মিয়া সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে, বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়।
একপর্যায়ে তাকে খুঁজে না পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন থানার এস আই তারেক নাজির।
দ.ক.সিআর