‘রক্তদানে জীবন বাঁচে, মানবতায় সমাজ গড়ে’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ ব্লাড ব্যাংক ও সামাজিক সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় গোড়ামী হিফজুল কোরআন সুন্নী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ মিলনমেলার আয়োজন করা হয়। ‘এক বছরের পথচলা, মানবতার জন্য’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওদুদুল হাসান মওদুদ, সায়েদ চৌধুরী এবং সামাজিক কর্মী, হাফেজ মাওলানা আল আমিন সাঈফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআই সজল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই রক্তদানের মাধ্যমে মানবতার সেবায় তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আহমেদ রনি। সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান নাঈম, সাংগঠনিক সম্পাদক ইমন মাহমুদ, অর্থ সম্পাদক আবু তাহের আহমেদ হেলাল, সহ-অর্থ সম্পাদক সাজিদুর রহমান খায়ের এবং দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম।
এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন নাঈম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহেল আহমেদ অভি, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রাসেল আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আকরাম হোসেন নিরব, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ এবং ত্রাণ বিষয়ক সম্পাদক রাকিব আহমেদ শাহীন দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপন আহমেদ ও জসিম মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
বক্তারা হবিগঞ্জ ব্লাড ব্যাংক ও সামাজিক সংগঠনের এক বছরের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ স্বেচ্ছাসেবী মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।