প্রকাশিতব্য দৈনিক কালনেত্র পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক মনির সরকার।
সোমবার (২৪ আগস্ট) তিনি প্রকাশিতব্য পত্রিকাটিতে যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি কালনেত্রের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। তিনি ছাত্রকালেই সাংবাদিকতায় আসেন।
মনির সরকার হবিগঞ্জের দৈনিক আয়না পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে শুরু করেন এক দীর্ঘ কর্মসাধনাময় অধ্যায়। পর্যায়ক্রমে সাপ্তাহিক অভিযোগ, তথ্য অনুসন্ধ্যানসহ জাতীয় দৈনিক আলোকিত সকাল, দৈনিক বাংলাদেশ বার্তা'র চুনারুঘাট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মনির সরকার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের সাবেক মেম্বার আমির হোসেন সরকার ও আজরা খাতুনের পুত্র।
বস্তিনিষ্ঠ সাংবাদিকতার জন্য মনির সরকার চলতি বছরের জুন মাসে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী কর্তৃক সম্মাননা প্রাপ্ত হন।
তিনি চলতি মাস থেকে আগামী ২ বছর দৈনিক কালনেত্র এর সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
দ.ক/নিয়োগ