সম্পূর্ণ রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে জামিন পেয়েছেন চুনারুঘাট উপজেলা যুবদলের বারবার কারা নির্যাতিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার।
(২৪ আগষ্ট) সোমবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ-২ এর বিচারক তার জামিন মঞ্জুর করেন।
বিগত স্বৈরাচার আ.লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০টিরও বেশি মিথ্যা মামলার আসামি হয়ে বারবার কারা বরন করেন তিনি।রাজপথের লড়াকু সৈনিক হিসাবে চুনারুঘাট উপজেলার প্রত্যেকটি দলীয় কার্যক্রমে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন শফিক মিয়া মহালদার।
সম্প্রতি চুনারুঘাট পৌরসভার নির্বাচনে সাধারণ মানুষ তাকে কাউন্সিলর হিসেবে দেখার স্বপ্ন দেখছিল,সাধারন মানুষের পক্ষে দুর্নীতিবাজ এক বন কর্মকর্তার নিযাতনের বিরুদ্ধে কথা বলছিলেন, ঠিক তখনই একশ্রেণীর কুচক্রী মহল তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই গায়েবি ও সাজানো "গাছ কাটার মামলায়"জড়িয়ে দেয়।এতে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ,উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও সদস্য সচিব জালাল আহমেদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শতশত সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিঃসন্দেহে শফিক মিয়া মহালদার একজন ভালো মানুষ হিবাসে অভিমত ব্যক্ত করেন।
শফিক মিয়া মহালদার বলেন,আমি জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে রাজনীতি করি,সারাজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে যাব।কোন প্রকার মিথ্যা মামলা দিয়ে বা ষড়যন্ত্র করে আমার আদর্শ থেকে দূরে সরানো যাবে না। সারা জীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি,মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে যাবো ইনশাল্লাহ।
দ.ক.সিআর.২৬