চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামের ঐতিহ্যবাহী হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের কনিষ্ঠ ছেলে ও চুনারঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসুর ছোট ভাই সমাজসেবক নাসির উদ্দিন। হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
নব নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে অনুস্টিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দাতা পরিবার মরহুম মুসলিম উদ্দিন চেয়ারম্যানের কনিষ্ঠ সন্তান ও বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দিন।
নব নির্বাচিত কমিটিকে বিদ্যালয়ের শিক্ষকগনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।এসময় সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী সমাজ সেবক আলা উদ্দিন, ডিসিপি হাই স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক নাবিউর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।