
বড়াব্দা-লাতুরগাঁও মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
চুনারুঘাট উপজেলার বড়াব্দা সৈয়দ সিরাজ জিন্নাতুন নেছা হাফিজিয়া মাদরাসা মাঠ সংলগ্ন স্থানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশগ্রহণের সুযোগ থাকছে। ক-গ্রুপে ১৩ বছর বয়সী শিক্ষার্থীরা যেকোনো ধারাবাহিক ৫ পারা, খ-গ্রুপে ১৩ বছর বয়সী শিক্ষার্থীরা যেকোনো ধারাবাহিক ১০ পারা এবং গ-গ্রুপে ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
ক-গ্রুপে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার, তৃতীয় ২ হাজার, চতুর্থ ১ হাজার এবং পঞ্চম পুরস্কার ৫০০ টাকা।
খ-গ্রুপে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় ৪ হাজার, তৃতীয় ৩ হাজার, চতুর্থ ২ হাজার এবং পঞ্চম পুরস্কার ১ হাজার টাকা।
গ-গ্রুপে প্রথম পুরস্কার ৩ হাজার টাকা, দ্বিতীয় ২ হাজার, তৃতীয় ১ হাজার, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ৫০০ টাকা করে প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগীকে অবশ্যই চুনারুঘাট উপজেলার যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। কোনো বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আবেদন ফরমের মূল্য ১০০ টাকা। ফরমের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং জন্মনিবন্ধন সনদ/প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে।
প্রতিযোগীদের সকাল ৮টার পূর্বে প্রতিযোগিতাস্থলে উপস্থিত থাকতে হবে। সম্মানিত বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া প্রতিটি বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে হাফেজ আব্দুল্লাহ সাহেব, সৈয়দ সিরাজ জিন্নাতুন নেছা হাফিজিয়া মাদরাসা, বড়াব্দা এবং মারকাযুল হুফ্ফাজ মডেল মাদরাসা, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ থেকে।
ফরম সংক্রান্ত যোগাযোগের জন্য শেখ মো. জয়নুল—০১৭৩৫-১২৬৩৪২ এবং মারকাযুল হুফ্ফাজ মডেল মাদরাসা—০১৭৬০-৮৬৪৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
ফরম জমার শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬, রবিবার। নির্ধারিত তারিখের মধ্যে সন্ধ্যার আগে ফরম জমা দিতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নালমুখ বাজার থেকে টমটমযোগে প্রায় ৩ কিলোমিটার পূর্ব দিকে বড়াব্দা গ্রামে প্রতিযোগিতাস্থলে যাওয়া যাবে।
ধর্মীয় শিক্ষা ও কোরআন চর্চায় শিশু-কিশোরদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় চুনারুঘাট উপজেলার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।