বিগত বছরের তুলনায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। ফলাফলে নেমেছে রীতিমতো ধস। তবে এর মধ্যেও আশার আলো দেখিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তারা ধরে রেখেছে নিজেদের শিক্ষার মান। এর নেপথ্যে রয়েছে শিক্ষার্থীদের চেষ্টা, শিক্ষক ও অভিভাবকদের পরিশ্রম। যার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।
এর মধ্যে চুনারুঘাট উপজেলায় রয়েছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর উচ্চ বিদ্যালয় ও রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
উল্লেখ্যযোগ্যদের মধ্যে উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আঁখিনূর আকরাম ইভা জিপিএ-৫ পেয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, আমাকে কখনো পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়নি। আমি নিজ থেকেই পড়াশোনা করেছি এবং গ্যাপ না রাখার চেষ্টা করতাম।
ইভা আরও বলেন, আব্বু–আম্মু ও শিক্ষকরা অনেক সহযোগিতা করেছেন। তবো আমি প্রথম থেকেই নিয়মিত পড়েছি, সব সময় সক্রিয় থেকেছি। পড়াশোনা করলে কখনো বৃথা যায় না।
ইভার ফলাফল শুনে আবেগাপ্লুত ও আনন্দিত হন তার বাবা মোঃ আকরামুল হক এমরান। তিনি বলেন, আমি খুব খুশি, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, জিপিএ ৫ পেয়েছে খুব ভালো লাগছে। মেয়ে মনযোগ সহকারে পড়াশোনা করেছে। এর পেছনে মেয়ের মায়ের অবদান অনেক বেশি; তিনি পরিবার সামলানোর পাশাপাশি মেয়েকে দিকনির্দেশনা দিয়েছেন। আমিও দায়িত্ব পালন করেছি, তবে অনুপ্রেরণা বেশি জোগিয়েছেন ওর মা।
ইভা'র মা গৃহিনী মোছাঃ লাকি আক্তার বলেন, আমার কাছে খুব ভালো লাগছে। মেয়ে অনেক পড়াশোনা করেছে। বরাবরের মতোই পড়াশোনায় ভালো ছিল। আমার মেয়ে দেশের জন্য কিছু করুক—এই কামনাই করি।
দ.ক.সিআর