চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
আজ রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সাবেক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা উপজেলার সার্বিক ধর্মীয় সম্প্রীতি এবং আসন্ন উৎসবসমূহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।
সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, "সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের ঐতিহ্য। যেকোনো ধর্মীয় উৎসবে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা দেবাশীষ দাস শিবু, আহ্বায়ক কার্তিক দেব, পৌর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সত্যজিৎ রায় ও উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন আহ্বায়ক মিঠুন দেবসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৬