চুনারুঘাট পৌরসভার উওর হাতুন্ডা গ্রামবাসীর আয়োজনে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) খেলায় প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর সহধর্মিনী শাহনুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুর হক তরফদার আবিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদার হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ফিরুজ, চুনারুঘাট উপজেলা যুবদল নেতা আক্তার সাজু, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, চুনারুঘাট পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও এম.কে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ, পৌর মহিলা দলের সভাপতি নুরুনেচ্ছা সেলিনা, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রোকসানা আক্তার, পৌর বিএনপি নেতা মীর রওশন আলী, বিশিষ্ট ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মেহেদী, উপজেলা যুবদলের সদস্য জালাল খান, ছাত্রনেতা জোবায়ের আহমেদ তানভীরসহ অনেকেই খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেপারি আব্দুর রহমান ও আতাউর মিয়া, আয়োজন কমিটির রহমত আলী মীর, সারাজ মিয়া, সোহেল মিয়া, সোহান মিয়া, কাউছার মিয়াসহ অনেকেই।
দ.ক.সিআর.২৬