আসাদ ঠাকুর: চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের ৮৫০ জন শ্রমিকদের মাঝে এ রেইনকোট বিতরন করা হয়। বৃষ্টি থেকে সুরক্ষা দিতে চা শ্রমিকদেরকে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করেন তিনি।
জানাযায়, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা বৃষ্টিতে ভিজে চা পাতা চয়ন করে আসছিলেন। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত ছাতা না দেয়ায় তারা গায়ে পলিথিন মোড়িয়ে চা পাতা উত্তোলন করতেন। চেয়ারম্যান জাকির হোসেন পলাশের এই সহযোগীতায় কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে জানান চা শ্রমিকরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
দ.ক.সিআর.২৬