শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু স্কুলে গাছের ডাল লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন: অভিযোগ প্রধান শিক্ষকের বিরোদ্ধে নকলের ভীড়ে আসল উধাও! কলঙ্কিত বাহুবলের সাংবাদিকতা- সাজিদুর রহমান চুনারুঘাটে মানিক ভান্ডার গ্রামে হামলা, ভাংচুর ও শ্লীলতাহানি: থানায় মামলা  ​মব জাস্টিস বনাম আইনের শাসন: মাদকের সমাধান কোন পথে? সীমান্তের শীর্ষ গরু চোরাকারবারি তাহের, বাবরুর গনিষ্ট সহচর চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আজমিরীগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা শায়েস্তাগঞ্জে মাদকসহ আটক ২: মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মুফিজুর রহমান নাহিদ :জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি (জালালাবাদ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সচিব মো. এহছানে এলাহী। আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তিনি সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন।

এক বিবৃতিতে মো. এহছানে এলাহী বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী সংগঠনে পরিণত করতে তিনি কাজ করতে চান। প্রবাস ও রাজধানীতে অবস্থানরত বৃহত্তর সিলেটবাসীর পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে তিনি তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের প্রশাসনে একজন প্রথিতযশা ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুদীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) এবং সড়ক ও মহাসড়ক বিভাগের আওতাধীন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে নীলফামারী জেলায় সহকারী কমিশনার ও তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (নারায়ণগঞ্জ সদর), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসক (গাইবান্ধা) এবং যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতিত্বের স্বাক্ষর বহনকারী। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি এবং সিলেট সরকারি কলেজ (বর্তমান এমসি কলেজ) থেকে ১৯৮২ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৮৫ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৫-২০০৬ সালে স্কলারশিপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধীনে এমএস (পিএইচ) ডিগ্রি লাভ করেন।

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের তনিসতী নয়াগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মো. এহছানে এলাহীর পিতা মরহুম মো. আব্দুল লতীফ ছিলেন আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং মাতা মরহুম শামসুন নাহার। তাঁর সহধর্মিণী সৈয়দা ফেরদৌসী বেগম দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চরমুহাম্মদপুর গ্রামের সৈয়দ জহুর আলীর কন্যা। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, শহিদুল্লাহ হল এলামনাই অ্যাসোসিয়েশন, পদার্থবিজ্ঞান বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন, অফিসার্স ক্লাব ঢাকা, এইচআরসি স্মৃতি পরিষদ, ডায়াবেটিক সমিতি চট্টগ্রাম ও গাইবান্ধা, গানাসাস গাইবান্ধা এবং কানাইঘাট সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের আজীবন সদস্য। এছাড়া তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদের সহ-সভাপতি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. এহছানে এলাহী তাঁর নির্বাচনী অঙ্গীকারে বলেন, ‘সম্প্রীতি ও সমৃদ্ধির লক্ষ্যে পরিবর্তন’—এই প্রত্যয়কে ধারণ করে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও ঐক্যবদ্ধ, আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করতে চান। এজন্য তিনি জালালাবাদবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম মিলনায়তন, ইস্কাটনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী ভোটারদের রায় প্রত্যাশা করছেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews