মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।"
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মাধবপুর বাজারের আল-আরাফা ইসলামী ব্যাংকের সামনে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী শ্যামলী এন.আর পরিবহনে তল্লাশি চালানো হয়।"
তল্লাশির সময় এক যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের সাইড বক্সে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।"
আটককৃত ব্যক্তি হলো মো. মিজান আলী (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।"
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।"
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দ.ক/এন.এইচ