নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুই পদ্ধতিতে এ ফল জানা যাবে।
স্থত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ। দীর্ঘদিন যাবত এ ফল প্রকাশের জন্য অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তারা জানান, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পর তা পরীক্ষার্থীদের মোবাইল ফোনেও চলে যাবে। এমন পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকের বৃত্তির ফল বৃহস্পতিবারই প্রকাশ করার কথা রয়েছে। কাজ এখনো চলছে, রাতে কাজ শেষ করলে বৃহস্পতিবার ফল হবে। আইটি ডিভিশন কাজ শেষ করে দিলেই আমরা সেটা তুলে দেবো। তাৎক্ষণিক ফল প্রকাশ হয়ে যাবে। আপাতত আমরা বৃহস্পতিবার ফল প্রকাশের সিদ্ধান্তেই আছি। সময়টা নির্দিষ্ট করে বলতে পারছি না। এটাই সর্বশেষ আপডেট। সময় মন্ত্রণালয় জানাবে।
ফল মিলবে অনলাইনে ও এসএমএসে: অধিদপ্তর জানায়, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।
এ বছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।
দ.ক.সি.আর