বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিলেটে বাণিজ্য মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে কথা বলায় গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর হবিগঞ্জ শিল্পকলার অফিসার অসিতকে ম্যানেজ করে অনুদান ভাগিয়ে নেয়ার অভিযোগ বৈষম্য বিরোধী মামলার আসামি রাব্বি’র বিরুদ্ধে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত অন্তত ২০ দীর্ঘ খোঁজা খোঁজির পর নিখোঁজ রেদুয়ানকে পাওয়া গেছে; পিতার কৃতজ্ঞতা প্রকাশ অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন চুনারুঘাটে আওমীলীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ খোয়াই নদীর সাইজ্জার গুদারা ঘাটে নিত্য দুর্ভোগ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

কালনেত্র ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষদিকে চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে।

মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে চলতি মাসের শেষদিকে তা প্রকাশ করা হবে।

ডা. জাহেদ উর রহমান জানান, ভৌগোলিক ও মৌসুমি বাস্তবতা বিবেচনায় দেশকে চারটি অঞ্চলে ভাগ করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অঞ্চলগুলো হলো হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় এলাকা, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল।

তিনি বলেন, হাওর ও উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্ষা, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, জোয়ার-ভাটা এবং দুর্গম এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা জল্পনা-কল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেকেই মনে করছিলেন নির্বাচন নাও হতে পারে। তবে সরকার আগেই জানিয়েছিল, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

তিনি আরও বলেন, নির্বাচন শুরু হওয়ার পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত ১০ থেকে ১২ মাস সময় লাগে। সে হিসেবে আগামী অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হলে ২০২৭ সালের অক্টোবরের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের সব নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews