কালনেত্র প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি এই অঞ্চলের ক্রীয়াপ্রেমিদের আবেগ এবং প্রত্যাশাকে ধারণ করে। সে লক্ষ্যে আজ চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকার সময় চুনারুঘাট বনাম হবিগঞ্জ সদর দলের মধ্যে এক মেগা ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এতে উভয় দলেই দেশবরণ্য তারকা খেলোয়াড়সহ বিদেশি খেলোয়াড়রাও অংশ নিবেন।
বিপুল আয়োজনের এই মেগা ফাইনালে ডিসিপি'র স্কুল মাঠে উপজেলাবাসীকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন উক্ত একাডেমির সভাপতি, ইতালি প্রবাসী ও ছাত্রদলের সাবেক নেতা আহম্মদ ফারুক লিপু।
তিনি জানান, খেলার মাঠে চুনারুঘাটের ক্রীড়ামোদী ফুটবল ভক্তদের উপস্থিতি, শৃংখলা রক্ষা এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদানেই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে, ইনশাআল্লাহ্
আহাম্মদ ফারুক লিপু
সভাপতি, চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি।
দ.ক.সিআর.২৬