কালনেত্র প্রতিবেদন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অন্তর্গত ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া চা বাগান থেকে সাতছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে এই সড়কে ভারী যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের রামগঙ্গা চা বাগানের ব্রিজটিও অত্যান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সময় মত মেরামত না করায় ঢাকা সিলেট মহাসড়ক এখন হুমকির সম্মুখীন।
দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী সহ পথচারীরা।
দ.ক.সিআর.২৬