➖
মঙ্গলবার ৩১ মার্চ একটি অনলাইন পোর্টাল Dhaka Today-এ প্রকাশিত "নারী সাংবাদিকে হুমকি; বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ" শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলফাজ মালদার।
এতে তিনি দাবি করেছেন প্রতিবেদনে তাকে নিয়ে যে সংবাদ লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। সংবাদে তার এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। কেবলমাত্র মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে নিয়ে এ ধরনের একপেশে খবর প্রকাশ করায় স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
রিপোর্টে যে ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে তা অত্যন্ত আপত্তিজনক এবং মানহানিকর। মাধবপুরের কোথাও কোনো অবৈধ ব্যবসার সাথে বিএনপির কেউ জড়িত বলে এখন পর্যন্ত তিনি অভিযোগ পাননি। কারও অভিযোগ থাকলে তা থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে পারে। কিন্তু তাকেসহ বিএনপিকে অভিযুক্ত করে কোনো প্রকার তদন্ত ছাড়াই ঢালাওভাবে অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করাটা অনাকাক্সিক্ষত।
বিভিন্ন সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে "মিথ্যা", "উদ্দেশ্য প্রণোদিত" ও "অপপ্রচার" বলে দাবি করন তিনি।
এছাড়া প্রতিবেদনে আমার কোনো নিজস্ব বক্তব্য ছিল না। মাধবপুরের আওয়ামী ঘরনার কিছু সাংবাদিকদের বিএনপি বিরোধী বিদ্ধেষ, অপপ্রচার ও প্রতিহিংসা বলে উল্লেখ করেন ডিনি।
প্রতিবাদ লিপিতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ করেন এবং বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে দাবি করেন, এসব খবর অপপ্রচার এবং উদ্দেশ্যমূলক। স্থানীয় পত্রিকায় প্রকাশিত এসব সংবাদের প্রতিবাদে আগেও তিনি সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন। "অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত" থাকা সংবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
মিথ্যা সংবাদের প্রতিবাদে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
দ.ক.সিআর.২৬