1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে পথশিশুদের মাঝে ব্লাড ডোনারস সোসাইটির ইফতার বিতরণ এমপি জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি হবিগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, থাকছে প্রতিদিন ভাতা লাখাই প্রেসক্লাব পুনর্গঠন: আহ্বায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লুট: নেপথ্যে হেলাল-খলিল-শামীমের ছায়া পানির স্বাধীনতা লঙ্ঘিত: ভরাটের যন্ত্রণা‌য় দমবন্ধ হবিগঞ্জের নদী-খাল হবিগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার মহোৎসব: নিশ্চুপ প্রশাসন লালন সাঁইজির দোল উৎসব ২ মার্চ-২০২৬ দুর্নীতি ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে- এমপি ফয়সল

মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লুট: নেপথ্যে হেলাল-খলিল-শামীমের ছায়া

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এবং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় রঘুনন্দন ছড়া থেকে দিন-রাত প্রকাশ্যে বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।”
সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, রঘুনন্দন ছড়ার বিভিন্ন পয়েন্টে অবৈধ উত্তোলন কেন্দ্র বসিয়ে ড্রেজার ও শ্রমিকের মাধ্যমে অবাধে বালু তোলা হচ্ছে। ছড়া থেকে বালু তুলে প্রথমে পাশের খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়, পরে ট্রাকযোগে তা বিভিন্ন স্থানে পাচার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চক্রটি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।”
স্থানীয়দের দাবি, এই বালু লোপাট সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন হরিতলার হেলাল মিয়া, খলিল মিয়া এবং শামীম মিয়া। তাদের সঙ্গে আরও ২০-২৫ জনের একটি সক্রিয় দল রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, এই চক্রের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই নানাভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হয়। প্রতিদিন এই ছড়া থেকে লাখ লাখ টাকার বালু লুটপাট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।”
পরিবেশ সচেতন মহলের মতে, এভাবে নির্বিচারে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে করে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং বর্ষা মৌসুমে ব্যাপক নদী ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত এই উত্তোলন বন্ধ না হলে স্থানীয় কৃষি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়বে।”
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, রঘুনন্দন ছড়া থেকে বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তথ্য সংগ্রহ করছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।”
দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট