মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

হবিগঞ্জ জেলায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন- কালনেত্র

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

আসাদ ঠাকুর, অমনিবাস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ জেলায় ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটের উপকরণ ও নির্বাচনী জনবল পাঠানো শুরু হয়েছে, যা দেশের নির্বাচনী ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে পুরো হবিগঞ্জ সংসদীয় আসনকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, ভোটকেন্দ্রের আশপাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়মিত নজরদারি কার্যক্রম চালাচ্ছে, যাতে কোনো ধরনের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে এবার মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা— হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ভোটার ৪৬৬৯২১ জন। পুরুষ ভোটার ২৩৬৫৭৬, নারী ভোটার ২৩০৩৪০, হিজড়া ভোটার ০৫ জন।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মোট ভোটার ৩৯৪৭৫৭জন। পুরুষ ভোটার ২০০১৬২, নারী ভোটার ১৯৪৫৯১, হিজড়া ভোটার ০৪জন। পোস্টাল ভোটার ২৮৩৮ জন।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মোট ভোটার ৪১৯৫৭৩ জন। পুরুষ ভোটার ২১৩২৯৮, নারী ভোটার ২০৬২৬২, হিজড়া ভোটার ১৩ জন। পোস্টাল ভোটার ৩২৫০।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মোট ভোটার ৫৫২৭১১ জন। পুরুষ ভোটার ২৭৮৬৬০, নারী ভোটার ২৭৪০৪৯, হিজড়া ভোটার ২জন। পোস্টাল ভোটার ৩২৫০ জন।

সকল ভোটকেন্দ্রে ব্যালট পেপার পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews