1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালমেত্র ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ আশ্বাস দিয়েছেন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।”

এর আগে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এ নির্দেশনায় কেবল তিন শ্রেণির কর্মকর্তা—প্রিসাইডিং কর্মকর্তা, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এবং ‘ইলেকশন সিকিউরিটি ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত দুইজন আনসার—মোবাইল বহন করতে পারতেন।

সাংবাদিক ও পর্যবেক্ষক সংগঠন আরএফইডি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালে ইসি দ্রুত পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের জন্য মোবাইল ব্যবহার শিথিল করার আশ্বাস দেয়।

আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, “ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধ করা নির্বাচন ও গণমাধ্যমের স্বচ্ছতা ও স্বাধীনতায় বাধা দিত। মোবাইল ফোন সাংবাদিকদের দায়িত্ব পালনে অপরিহার্য।”

ইসি জানায়, শিগগিরই সংশোধিত প্রজ্ঞাপন জারি হবে। রিটার্নিং কর্মকর্তারা এর মাধ্যমে ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি জানানো হয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটগ্রহণের স্বচ্ছতা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনী দায়িত্বে থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews